শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দে প্রেমঘটিত বিরোধে গুলির ঘটনা, ভয়ে নীরব পুরো গ্রাম

স্টাফ রিপোর্টার / ৮৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,

প্রতিনিধি কিশোর প্রেমের জেরে গোলাগুলির ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অম্বলপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত ২১ মার্ম ঈদের দিন রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

সোমবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয়রা সব কিছু জেনে শুনেও অনেকটা বোবা হয়ে রয়েছে। একাধিক ব্যাক্তির কাছে গোলাগুলির বিষয়ে জানতে চাইলে তারা কথা বলতে বিব্রতবোধ করছেন।

এক ধরনের অজানা ভয় আর আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে দু’চার জনের সাথে কথা বল্লে তারা জানান, ঈদের দিন রাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি জন্য এখানে ৫/৬ টি ফাঁকা গুলি করা হয়ে। নিরিহ গ্রামবাসী আতঙ্কিত না হওয়ার কি কোন কারণ আছে? আমরা কথা বলে আরো বিপদ ডেকে আনতে চাই না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অম্বলপুর গ্রামের রশিদ মোল্লার ১৭ বছর বয়সী ছেলের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ পাঁচুরিয়া গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর প্রেমের সম্পর্ক চলছিল।

ঈদের আগের দিন ওই কিশোরী তার প্রেমিকের বাড়িতে চলে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। ওই কিশোরের চাচা মো. মামুন মোল্লা জানান, আমার ভাতিজা কিংবা ওই কিশোরী কারোই আইন অনুযায়ী বিয়ের বয়স হয়নি।

তাই এলাকার গণ্যমান্য ব্যক্তি ও উভয় পরিবারের অভিভাবকদের সাথে বসে আইন অনুযায়ী তাদের বিয়ের বয়স হলে তাদের বিয়ে সম্পন্ন করা হবে, এই মর্মে আপস করা হয়।কিন্তু এরপরও আমাদের গেটের সামনে এ ধরনের গোলাগুলির ঘটনা কেন ঘটল তা বুঝতে পারছি না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে। গুলির ঘটনায় যারা জড়িত তাদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি। এছাড়া প্রেম সংক্রান্ত যে ঝামেলাটি ছিল, তা স্থানীয় ভাবে বসে উভয় পক্ষ মিমাংসা করে নিয়েছে বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg