শিরোনাম
রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাধক গ্রেপ্তার

গোয়ালন্দে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা-পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম। এছাড়া উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, এসআই মো. শিহাবুদ্দীন ও এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেওয়ানপাড়ার ইব্রাহীম দেওয়ান, ঢোল্লাপাড়ার মো. হান্নান মুন্সী, উমর আলী মোল্লার গ্রামের মো. সাইফুল ইসলাম, দক্ষিণ উজানচরের মো. বাবু মণ্ডল, মোছা. কুলসুম, মো. রুবেল এবং দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ডের ইমান খাঁরপাড়ার মো. খালেক বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg