শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর–গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের পক্ষে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় কাটাখালী বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি নির্বাচনী গণমিছিল বের করা হয়। ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মাজেদ মাস্টারের নেতৃত্বে মিছিলটি ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বরাট বাজার হয়ে অন্তার মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে অন্তার মোড় এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস।

প্রধান অতিথির বক্তব্যে নাজিরুল ইসলাম তিতাস বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বলেন, খৈয়াম নির্বাচিত হলে পদ্মা ব্যারেজসহ রাজবাড়ী জেলার ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করা হবে। অতীতে তিনি সংসদ সদস্য থাকাকালে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি ফাহিম পারভেজ, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকায় গণসংযোগ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg