শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, দুই পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার / ১৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত রফিকুল ইসলাম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া এলাকার মৃত শামচুর রহমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহগামী শাটল ট্রেনটি গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় হঠাৎ করে ওই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তার কোমরের নিচ থেকে দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি তিন সন্তানের জনক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ট্রেন দুর্ঘটনায় আহত ব্যক্তির দুই পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg