শিরোনাম
রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ গোয়ালন্দে প্রেমের ফাঁ/দে ফেলে স্কুলছাত্রীকে সংঘ/বদ্ধ ধর্ষ/ণের অভিযোগ রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মধু গ্রেফতার গোয়ালন্দে চার প্রতিবন্ধীর পাশে ইউএনও সাথী দাস সংবাদ প্রকাশের পরই দ্রুত পদক্ষেপ রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান: তিনজন গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার” আমি কন্যা শিশু, আমি স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর,গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মো. ফারুক হোসাইন ও উদ্ধব কুমার সাহা প্রমুখ।

বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা ও আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরে বলেন, আজকের কন্যা শিশুরাই আগামী দিনের নেতৃত্বে আসবে। তাদের স্বপ্ন ও সাহসের পথে সমাজকে সবসময় পাশে থাকতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg