শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দে গাঁজাসহ ‘সাদ্দাম’ গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ১ কেজি গাঁজাসহ সাদ্দাম ফকির নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (‌‌‍‌০৩ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার মাদক কারবারি- মো. সাদ্দাম ফকির (৩২) রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ০৯ নং ওয়ার্ড সাকের ফকিরপাড়ার মো. আয়নাল ফকির ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম শনিবার বিকাল পৌনে পাঁচটার দিকে অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন পাড়া সাকিনস্থ জনৈক আব্দুর রাজ্জাক এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে সাদ্দাম ফকিরকে ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার আসামি মো. সাদ্দাম ফকির এর বিরুদ্ধে পূর্বের আরও ০৬ টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg