শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ সজীব মন্ডল নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (০৭ এপ্রিল) দিনগত রাত আটটার দিকে দক্ষিন উজানচর ছবদুল খাঁর পাড়া আব্দুর রহমান এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি- মো. সজীব মন্ডল (২৬) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিন উজানচর ছবদুল খাঁর পাড়া গ্রামের মো. বিল্লাল মন্ডললের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম রবিবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার দক্ষিন উজানচর ছবদুল খাঁর পাড়া সাকিনস্থ আব্দুর রহমান এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে সজীব মন্ডলকে ৫০ (পঞ্চশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg