শিরোনাম
রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাধক গ্রেপ্তার

গোয়ালন্দের ছোটভাকলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরতে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় ছোটভাকলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মো. সবুজ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মাজেদ শেখ, বিএনপি নেতা গোলাম মস্তফা হিমেল, ইউসুফ আলী মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান গ্রাম আদালতের বিভিন্ন সেবা, সুবিধা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে সময়, অর্থ এবং সামাজিক সম্প্রীতি সবই রক্ষা পায়। তাই এ সেবাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে সচেতন হতে হবে।

ক্যাম্পেইনে ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ইতিবাচক দিক তুলে ধরে জনগণকে এ সেবা গ্রহণে উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের সেবা সংক্রান্ত তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয় এবং সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ গ্রাম আদালত সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করবে এবং স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg