শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

খানখানাপুর সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৭১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকার বেদন ডাঙ্গা গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত আজগর মন্ডলের ছেলে অটোরিক্সা চালক সেলিম মন্ডল(৪০) খানখানাপুর বাজার ছোট ব্রিজে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়।

মৃত সেলিম মন্ডলের চাচাতো ভাই গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় আজও নিজ বাড়ি থেকে সকাল সাড়ে ছয়টায় অটো রিক্সা নিয়ে খানখানাপুরের উদ্দেশ্য রওনা হয়, খানখানাপুর ছোট ব্রিজ হাইওয়ে রাস্তা পার হতেই এ দূর্ঘটনা ঘটে। ঢাকা হতে আগত একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সেলিম মন্ডল ছিটকে রোডে পড়ে যায়। তার মাথায় প্রচন্ড আঘাতে নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। স্থানীয় পরিচিত লোকজন দ্রুত বাড়ীতে সংবাদ দেয়, সেলিম মন্ডলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে পথেই তার মৃত্যু হয়। ঘাতক প্রাইভেটকার দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টাকালে আহলাদীপুর হাইওয়ে পুলিশ গাড়িটিকে আটক করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg