শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী হক’কে দৌলতদিয়ায় গণ সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ৫৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

0Shares

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি মুখ নুরে আলম সিদ্দিকী হক’কে ব্যাপক গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে রাজবাড়ীতে ফেরার পথে দৌলতদিয়া ঘাটে তাকে এই গণ সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

পরে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের পাশে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুবক্কর খান, সহ সভাপতি মুক্তিযোদ্ধা নুরজ্জামান বিশ্বাস, কৃষকলীগ নেতা ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেনা মুন্সি, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সকলকে কাজ করে যেতে হবে।
এরপর সেখান থেকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg