শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

করোনা সংক্রমণ রোধে গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে ৩১ জনকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর গোয়ালন্দে করোনাভাইরাস সংক্রমণ রোধে ১২ ডিসেম্বর শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলরত দূর পাল্লার যানবাহন চালক এবং যাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় অনেকের মুখে মাস্ক না থাকায় আদালত জরিমানাও করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারিভাবে মুখে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না। এ আদেশের পরও অনেকে তা ঠিকমতো মানার চেষ্টা করছেন না। বিশেষ করে গণপরিবহনে চলাচলরত চালক বা যাত্রীরা এটা মানছেন না। এমন খবরের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার কোর্ট মাঠ চত্বরের সামনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকাগামী দূর পাল্লার যানবাহনে এ অভিযান চালানো হয়। এসময় পরিবহনের যাত্রী ও চালকদেরকে করোনা সর্ম্পকে সচেতনতা তৈরিতে পরামর্শ দেওয়া হয়। একই সাথে একজন মোটরসাইকেল চালকসহ ৩১জনের কাছ থেকে মুখে মাস্ক না থাকায় ৩৩০০/= টাকা জরিমানাও করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক কোন ব্যক্তির কর্মকান্ডের কারণে অন্যকেউ সংক্রমিত হয় বা রোগ ছড়ায় এমন অপরাধে অভিযান চালানো হয়। একই সাথে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের আইন ধারা মোতাবেকও অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg