শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

করোনা মোকাবেলায় এমএসএফ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা মুলক কার্যক্রম

স্টাফ রিপোর্টার / ৬৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

0Shares

করোনার দ্বিতীয় ধাপ ঝুকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন ও জনসচেতনতা তৈরিতে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে মাস্তুল সোসাল ফোর্স (এমএসএফ)।

এরই ধারাবাহিকতায় এমএসএফ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ১৫ নভেম্বর ২০২০ইং রবিবার জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। রাজবাড়ি জেলার – সদর উপজেলা , গোয়ালন্দ উপজেলা, মহাসড়ক ও দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় সচেতনতামূলক প্রচারনা করা হয় । একই সাথে পথচারী,রিক্সাচালক, যানবাহন চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরন করা হয়।

এছাড়া গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের কাজকে এগিয়ে নিতে পিপিই উপহার দেয়া হয় যা করোনাকালীন সময়ে সেচ্ছায় রক্তদান কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্য করবে।

এমএসএফ রাজবাড়ি জেলা শাখার প্রতিনিধি সাব্বির হোসেন জানান, তৃনমূলের সাধারন মানুষের মাঝে জনসচেতনতা সবথেকে বেশি জরুরী, কেননা, তাদেরকে জীবিকার তাগিদে বাইরে যেতে হয়,তারা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত বিভিন্নভাবে সহযোগিতা করেন।অর্থাভাবে হয়ত ঝুকি মোকাবেলায় সব সময় সতর্ক নাও হতে পারেন। তাই আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি নো মাস্ক নো সার্ভিস (NO MASk, NO SERVICE) বাস্তবায়িত হলে ইনশাল্লাহ করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে আশা করি। জেলা প্রতিনিধি আরো জানান সেচ্ছাসেবি এই সংগঠন করোনাকালীন সময়ে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনে কাজ করে যাচ্ছে। প্রয়োজনে তাদের সাথে ০১৩১৬২৩৬৭৮৩ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg