শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের কারাদণ্ড গোয়ালন্দে জবাইয়ের জন্য অসুস্থ গরু রাখায় কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ যুবলীগের মিছিল, আটক শাওন পাংশায় রাতভর অভিযান, মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, চালকের মৃত্যু পাংশায় সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার পাংশায় ট্যাপেন্টাডলসহ ৬ জনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ৭৬ পিস ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

ইংল্যান্ড বিশ্বকাপঃ হতাশার কথা জানালেন মোসাদ্দেক

স্টাফ রিপোর্টার / ৪৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

0Shares

২০১৯ সালের গত ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স তেমন আশানুরূপ ছিলো না। কিন্তু ধারাবাহিক সাফল্যের কথা বিবেচনা করলে এককভাবে সাকিব আল হাসান দুর্দান্ত খেলেছিলেন। এক কথায় তার একার কাঁধে ভর করেই বিশ্বকাপে কয়েক ম্যাচ এগিয়ে গেছিলো বাংলাদেশ দল। সাকিবের সাথে দলের বাকি তারকারা তাল মিলিয়ে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারলে গত বছরের বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে পারতো টাইগাররা।। এমনটাই মনে করেন, দলের অন্যতম তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

উল্লেখ্য, ইংল্যান্ড বিশ্বকাপের প্রাথমিক অর্থাৎ গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল বাংলাদেশ। দল বাদ পড়লেও কিন্তু পুরো আসরে দারুণ খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি সহ করেছিলেন মোট ৬০৬ রান, টুর্নামেন্টে তার গড় ছিল ৮৬.৫৭ । এমনকি ওই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও তৃতীয় স্থান অধিকার করেছিলেন সাকিব। কিন্তু তা করলে কি হবে, তার তুলনায় বাকিরা উল্লেখযোগ্য কিছুই করতে পারে নি দলের জন্যে।

সম্প্রতি ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব চ্যানেলে সৈকত এই বেপারে আক্ষেপ করে বলেন, ‘সাকিব ভাই ছাড়াও আমাদের সেরা ছয়ে যারা ছিলেন, তাদের প্রায় সবারই সমান সুযোগ ছিল বড় কিছু করার। সাকিব ভাই খুব ধারাবাহিক ছিলেন, তাঁর ভাগ্যটাও সহায় ছিল। তাঁর জন্য খারাপ লাগে এই ভেবে যে, এমন নজরকাড়া পারফরম্যান্স সেভাবে কাজে লাগেনি।’

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg