শিরোনাম
ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনের ঘোষণা গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ

গোয়ালন্দ ফুটবল একাডেমীর পক্ষ থেকে বুট বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১১২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

0Shares

ষ্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গোয়ালন্দ ফুটবল একাডেমীর পক্ষ থেকে খেলার মান উন্নয়নের জন্য ১৫ জন ক্ষুদে ফুটবলারদের মাঝে বুট বিতরণ করা হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাইদুল ইসলামের সভাপতিত্বে আমেরিকা প্রবাসী রুহুল আমিনের অর্থায়নে বুট বিতরণ করার আয়োজন করা হয়।

বুট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরানুর রহমান সজল, উপজেলা যুবলীগের সদস্য মাহবুব মোর্শেদ রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় সহ প্রমুখ।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরানুর রহমান সজল বলেন, মাদক, ইভটিজিংমুক্ত ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় ক্ষুদে ফুটবলারদের নিয়ে গোয়ালন্দ ফুটবল একাডেমি কাজ করে যাচ্ছে খুবই প্রশংসনীয়।

গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক সাইদুল ইসলাম বলেন, ২০০৮ সাল থেকে গোয়ালন্দ ফুটবল একাডেমীর মান উন্নয়নে ক্ষুদে ফুটবলারদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। নতুন ক্ষুদে ফুটবলার তৈরি করার জন্য সকলের কাছে সার্বিক সহযোগিতা কাম্য করছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg