শিরোনাম
জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা ইউএনও গোয়ালন্দের সাথী দাস রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা

শিবালয়ে ৫৬ জনকে জেল ও জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা ও যমুনা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহনের দায়ে ৫৬ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ অক্টোবর) সকালের দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা পদ্মা ও যমুনা নদীতে অভিযান পরিচালনা করে ৫৬ জনকে জেল ও জরিমানা করেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হয়ে বুধবার (১৩ অক্টোবর) ভোররাত পর্যন্ত পদ্মা ও যমুনার নদীতে সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহনের দায়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এদের মধ্যে ইলিশ শিকারের সঙ্গে জড়িত থাকায় ৬ জনকে ১৫ দিন করে ও ১ জনকে এক মাসের জেল দেওয়া হয়েছে। বাকী ৪৯ জন ইলিশ ক্রয়-বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত থাকায় মোট ৫৩ হাজার আটশ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এছাড়া অভিযানের সময় জব্দ করা প্রায় ৮০ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও রিকশা চালকদের মাঝে বিতরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg