শিরোনাম
দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণ।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুষ্টিয়া

বোমা তৈরীর কারিগর বক্কর (২৭) ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু (২৪) আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে এই বোমার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। আহত বক্কর ও তার স্ত্রী মধুবালাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে। আটক কৃতরা হলেন, গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাষ্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)।
স্থানীয় সূত্র জানায়, বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে বক্কর ও তার স্ত্রী মধুবালা নিজ বাড়িতে বোমা তৈরী করছিল। এসময় একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধুবালা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। বোমা বিষ্ফোরণের সময় ঘরের টিনের চালা উড়ে যায় বলে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান।

ঘটনাস্থলে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশারফুজ্জামান মুকুল মাষ্টার জানান, বিলগাথুয়া গ্রামের নিজ বাড়িতে বক্কর ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু বোমা বানানোর সময় একটি বোমার বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়। আহতদের মধ্যে বক্করের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিষ্ফোরিত বোমায় ঘরের টিন ও চালা উড়ে যাওয়ার কথাও তিনি জানান।
বোমা বিষ্ফোরণের বিষয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বোমা তৈরী করতে গিয়ে বিষ্ফোরণ ঘটে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg