শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

0Shares

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৮ আগস্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (০৮ আগস্ট) দুপুর ১২টায় জেলা তথ্য অফিসে মিলনায়তন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরা হয়।
এ সময় জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা শামসুল হক জামালী, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদের খতিব, মোয়াজ্জিন ও খাদেমসহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg