শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মেসির জোড়া গোলে রেকর্ড উদযাপন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

আর্জেন্টিনার হয়ে ১৪৮তম ম্যাচ খেলতে নেমে হাভিয়ের মাচেরানোকে ছাড়িয়ে যাওয়া মেসির জাদুতেই বলিভিয়াকে ৪–১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী ৩ জুলাই গোইয়ানিয়ায় ‘বি’ গ্রুপের চতুর্থ দল ইকুয়েডরের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবে মেসির আর্জেন্টিনা।

রেকর্ড ভাঙার ম্যাচে ২টি গোল করেছেন মেসি, করিয়েছেন আরও ১টি। একতরফা ম্যাচে আর্জেন্টিনার হয়ে বাকি গোলগুলো করেছেন পাপু গোমেজ ও লাওতারো মার্তিনেজ। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বলিভিয়ার। দলটির জন্য শেষ ম্যাচটি ছিল নিছকই আনুষ্ঠানিকতার। তবে আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে যাওয়ার। সেই কাজটাই কী দারুণভাবে সাড়লেন মেসিরা। ব্রাজিলের মতো চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে প্রথম পর্ব শেষ করেছে আর্জেন্টিনাও।

৬ মিনিটে আর সুযোগ নষ্ট করেননি পাপু গোমেজ। কোরেয়ার কাছ থেকে পেনাল্টি বক্সের মাথায় বল পেয়ে যান মেসি। সেখান থেকে বলিভিয়ার ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে কী দারুণভাবেই না গোমেজকে বলটা দিলেন আর্জেন্টিনা অধিনায়ক। বলিভিয়ার গোলরক্ষককে ফাঁকি দিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেয়ে যান ৩৩ বছর বয়সী গোমেজ।

আর্জেন্টিনার প্রথম গোলটি পাপু গোমেজের। আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় ৩৩ মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন মেসি। গোমেজকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন বলিভিয়ার হুসতিনিয়ানো। আর্জেন্টিনার জার্সিতে সেটি ছিল মেসির সব মিলিয়ে ৭৪তম ও পেনাল্টি থেকে ১৮তম গোল।

মেসি ৭৫তম গোলটি পেয়ে যান ৪২ মিনিটে। আগুয়েরোর থ্রু বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে শট নেন মেসি। এগিয়ে আসা বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পের মাথার ওপর দিয়ে জালে জড়ায় বল। ৩–০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg