শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

উপবৃত্তির টাকা উত্তোলনে প্রতারণা, নগদের এজেন্টকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

0Shares

মোঃ সজল আলী, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা লেনদেনে অনিয়ম ও প্রতারণার অভিযোগে উপজেলার জামসা বাজারের রিপন এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিংগাইর উপজেলার জামসা বাজারে রিপন এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা লেনদেনে অনিয়ম ও প্রতারণার বিষয়টি উঠে আসে। ওই অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলাপ্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনায় ও সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার সার্বিক তত্ত্বাবধানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল জানান, অভিযুক্ত রিপন এন্টারপ্রাইজের বিরুদ্ধে মোবাইল ফোন নিয়ে নিজের এজেন্ট একাউন্টে ১৮০০ বা ২৭০০ টাকা ট্রান্সফার করলেও শিক্ষার্থীর অভিভাবকদের ৯০০ টাকা করে প্রদান ও চার্জ হিসেবে ২০ থেকে ৪০ টাকা অতিরিক্ত আদায় করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত রিপন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, রিপন এন্টারপ্রাইজকে আগামী তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের পাওনা সকল টাকা পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, জামসা ইউপি সদস্য ও জামসা বাজার বণিক সমিতির সভাপতি এবং ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg