শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

পাংশায় মারামারিতে প্রাণ হারালো যুবক।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি।

রাজবাড়ি পাংশা ও শ্রীপুর আলমডাঙ্গা চরে ১৪ জুন (সোমবার) ২০২১ইং তারিখে ১১টায় ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় নিজেদের মধ্যেই মারামারিতে প্রাণ হারালো বিল্লাল মন্ডল(২৮) নামের এক যুবকের।

ঘটনা সূত্রে জানাযায়, কুষ্টিয়ার ভেরামারা থানার মসলেমপুর গ্রামের আবু বক্কার মন্ডলের ছেলে বিল্লাল মন্ডল-(২৮) এর ডেজার মেশিন পাংশার গড়াই নদী থেকে বালু উত্তোলনের জন্য ভাড়া করে আনেন পাংশার চরআফরা গ্রামের খালেক বিশ্বাস। দীর্ঘদিন ধরে গাড়াই নদী থেকে এরা বালু উত্তোলন করে আসছে।

নিহতের ভাই হিলাল বলেন, আজ সকালে আমার ভাই ডেজার মেশিন দিয়ে আলমডাঙ্গা চরে বালু উত্তোলন করছিলো, খাবার সময় হলে সে খাবার যেতে চায় কিন্তু ওখান কার অন্য সদস্যরা খাবার যেতে নিষেধ করে। এটা নিয়ে বাকবিতর্ক হলে ওখানকার একজন আমার ভাইয়ের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই আমার ভাই মৃত্যু বরণ করে।

পাংশা মডেল থানার এস.আই নবীন বলেন, আমরা ঘটনা স্থলে থাকা রবিউলের কাছ থেকে জানতে পেরেছি যারা মেরেছে তারা ডেজারের পাশে একই মালিকের খোলায় কাজ করে। বিল্লাল তাদের কাছে নৌকায় করে খাবার আনতে গিলে তাদের সাথে তর্কে জরিয়ে যায় এবং এক পর্যায়ে সেখানকার একজন তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে পালিয়ে যায়, কেবা কারা মেরেছে সেটা এখনও জানাযায়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg