শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশা‌লে মানববন্ধন ও প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

0Shares

এনামুল হক,ময়মনসিংহ:–
ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে সাংবা‌দিক রো‌জিনা ইসলা‌মের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৬ঘন্টা আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশাল উপ‌জেলা প্রেসক্লাবের আ‌য়োজ‌নে ত্রিশাল থানার সাম‌নে শ‌নিবার (২২ মে) দুপ‌ু‌রে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

এ সময় ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ত্রিশাল রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন, বাংলাদেশ অনলাইন পত্রিকা সম্পাদক পরিষদের সভাপতি খায়রুল আলম রফিক, বাগান ইসলামীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সাংবাদিক আনোয়ার সাদত জাহাঙ্গীর, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আরিফ রাব্বানী, সহ সভাপতি খ.ম. শফিকুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জামাল উদ্দিন শামীম প্রমুখ।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ জেলা তৃর্ণমূল সাংবাদিক সংগঠনের সভাপতি তারিক হাসান বাবু, ত্রিশাল প্রেসক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান মিনহাজ, ‌ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সমাজ কল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, প্রচার সম্পাদক রুবেল আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সদস্য মনির হোসেন, ময়মনসিংহের টাইমর্স সম্পাদক জাহাগীর আলম, দৈ‌নিক ভো‌রের অ‌পেক্ষা প‌ত্রিকার ত্রিশাল প্রতি‌নি‌ধি ফা‌তেমা শবনম প্রমুখ। এতে বিভিন্ন প্রন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী অংশ নেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg