শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ পরিচয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।
শুক্রবার ভোর ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা এলাকার এলাকার রমজান মোল্লার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুবেল মিয়া ওরফে শাওন জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে।
র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসির সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আটক শাওন মানিকগঞ্জে বেশ কিছুদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে চাঁদা দাবি করে আসছিল। পাশাপাশি জেলার কয়েকজন ব্যক্তিকে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়া ও কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ে দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা দাবি করে আসছিল। এছাড়াও ফরিদপুরে একটা খেলার অনুষ্ঠানে বিতরণের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ওয়ারলেস গেটের ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছে টেলিভিশন দাবি করেন।
তিনি আরও বলেন, ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছ থেকে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড পাওয়া যায়। আটকের পর র‌্যাবের কাছে শাওন প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তৌফিক খান একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, এর আগে মানিকগঞ্জের এক নারীকে প্রতারণা করে বিয়ের নাম করে সাভারেরর একটি বাসায় দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন এবং জমি, টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছিল শাওন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg