শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

করোনা ভাইরাস: বাংলাদেশে শনাক্ত কিছুটা বেড়েছে, কমেছে মৃত্যু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১

0Shares

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এ নিয়ে এই ভারইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যু হল ১১,৭০৫ জনের।

এই সময়ে বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১,৯১৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন শনাক্ত হয়েছেন।

গতকাল সোমবার বাংলাদেশে ৬৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন বাংলাদেশে শনাক্ত হয়েছিলেন ১,৭৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২১,৯৮৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত ও মৃত্যুর এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

গত বছর ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় সে বছরের ১৮ই মার্চ।

এরপর অগাস্ট মাসের পর থেকে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসলেও এই বছরের মার্চ মাস নাগাদ আবার শনাক্ত ও আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে।

একপর্যায়ে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ শতাংশ ছাড়িয়ে যায়।

তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮.৭১ শতাংশ। আর সুস্থতার হার ৯০.৭৮ শতাংশ।

গত একদিনে সুস্থ হয়েছেন ৩,৮৭০ জন আর বাংলাদেশে আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ৬,৯৫,০৩২ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ২৫ জন। তাদের মধ্যে ৪৪ জনের বয়সই ষাট বছরের ঊর্ধ্বে।
সূত্রঃবিবিসি নিউজ বাংলা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg