শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

শান্ত-মুমিনুলদের দাপটে প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ‘৩০২’

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

0Shares

ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচের প্রথম দিনের খেলা দাপট দেখিয়ে শেষ করেছে টাইগাররা।

ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচের প্রথম দিনের খেলা দাপট দেখিয়ে শেষ করেছে টাইগাররা।
তামিমের বিদায়ের পর লঙ্কানদের ভুগিয়েছেন শান্ত ও মুমিনুল। ছবি : গেটি ইমেজ
দলীয় ৮ রানে সাইফ হাসানকে হারিয়ে শুরুতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে ব্যাটিং চালিয়ে যান তামিম ইকবাল। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১৪৪ রানের জুটি। তামিমের আত্মাহুতি শটে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট, আর তামিম বঞ্চিত থাকেন নিজের দশম টেস্ট শতক থেকে।

শতক থেকে মাত্র ১০ রান দূরে থেকে তামিম সাজঘরে ফেরেন। তার আগে ১০১ বলের মোকাবেলায় হাঁকান ১৫টি চার। তার বিদায়ের পর আর কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের। লঙ্কান বোলারদের ধৈর্যচ্যুতি ঘটিয়ে শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। অর্ধশতক হাঁকিয়ে মুমিনুলও হাঁটছেন শান্তর পথে।

Also Read – তামিমের এমন বিদায়ে পুরো গ্রহই কষ্ট পাবে : নাফিস

প্রথম দিন ৯০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ জড়ো করেছে ৩০২ রান। শান্ত ২৮৮ বলে ১২৬ ও মুমিনুল ১৫০ বলে ৬৪ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। শান্ত হাঁকিয়েছেন ১৪টি চার ও ১টি ছক্কা, মুমিনুলের ব্যাট থেকে এসেছে ৬টি চার। তৃতীয় উইকেটে দুইজব্যানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ দেড়শ রানের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩০২/২ (৯০ ওভার)
শান্ত ১২৫*, তামিম ৯০, মুমিনুল ৬৪*
বিশ্ব ৬১/২
সূত্রেঃবিডি ক্রিকটাইম.কম

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg