শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কৃষকের চোখের সামনে আগুনে পুড়লো ২ একর আখ।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

0Shares

 

মোশারফ হোসেন কুমারখালী।

কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্ৰামের সাহেব আলী (৫০) তার ২ একর জমি চর ভবানীপুর মাঠে।( ৬) মার্চ সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ একর জমির আখ পুড়ে ছাই। এতে ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা সাহেব আলী ও স্থানীয়রা কেউ বলতে পারছেন না।

আখ চাষি সাহেব আলী জানান, গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে মাঠের কাজ করে বাড়িতে যায়।
কিছুক্ষণ পরে মাঠে আগুন দেখতে পায় আগুন দেখে আমি মাঠে এসে দেখি আমার নিজের আখ ক্ষেতে আগুন লেগেছে। আগুন দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমাকে কুমারখালী হাসপাতালে নেওয়া হয়।
সাহেব আলী অশ্রুসিক্ত চোখে বলেন, আমি দুই লাখ টাকা ধার করে আখ চাষ করেছিলাম।
এখন কি করে এই টাকা শোধ করবো। আমার কোন শত্রু নেই, এমন কাজ জানো কোন কৃষকের না হয়।

কুমারখালী উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস বলেন, আমি এখনো অগ্নিকাণ্ডে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই ঘটনার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg