শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দ পৌর নির্বাচনে নৌকা প্রতীক পেতে মরিয়া ৩ মেয়র প্রার্থী

স্টাফ রিপোর্টার / ৯৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ (গোয়ালন্দ)

গত ৩ জানুয়ারী রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গোয়ালন্দ পৌরসভা নির্বাচন নিয়ে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। ইতিমধ্যে আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে সম্ভাব্য মেয়র প্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাপ। জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কাছে নিজেদের জাহির করছেন রীতিমত।

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ৩জন প্রার্থী নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে।
তারা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য শেখ মোঃ নিজাম, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালিমুজ্জামান হিরন।
জানা গেছে, গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য ৩জন মেয়রপ্রার্থীর মধ্যে ১ জন ভোটযুদ্ধে এবারই প্রথম নামতে চান।

বর্তমান মেয়র শেখ মোঃ নিজাম গত নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করে জয়লাভ করেন এবং তিনি গত ৩ মেয়াদের মেয়র।

গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডল গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও বর্তমান মেয়র-এর কাছে পরাজিত হন।

আরেক মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালিমুজ্জামান হিরন ভোটযুদ্ধে এবারই প্রথম অংশগ্রহণ করতে চান এবং এবারই প্রথম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, পৌরবাসীর ভাগ্যউন্নয়নে যিনি কাজ করবেন তাকেই দল মনোনয়ন দিবে। আর দল যাকে মনোনয়ন দিবে নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg