শিরোনাম
রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক

আজ পল্লী কবি জসিম উদদীন এর ১১৮তম জন্মদিন

স্টাফ রিপোর্টার / ১২৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

0Shares

পল্লী কবি জসিম উদ্‌দীন-এর ১১৮তম জন্মদিন আজ। ১৯০৩ সালের ১ জানুয়ারি কবি জসিম উদ্‌দীন তার নানাবাড়িতে, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আনসার উদ্দিন। মা মমতাজ বেগম মনিমালা।

কবি জসীম উদ্‌দীন ফরিদপুর জেলা স্কুল থেকে ১৯২১ সালে ম্যাট্রিকুলেশন, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে ১৯২৪ সালে ইন্টারমিডিয়েট ও ১৯২৯ সালে বিএ, এবং ১৯৩১ সালে কলকাতা কলেজ থেকে এমএ পাশ করে ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ি কলেজে গবেষণা সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৩৮ সালে প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন।

দীর্ঘ সাহিত্যজীবনে কাজের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান প্রেসিডেন্ট পুরস্কার ‘প্রাইড অব পারফরমেন্স’ (১৯৫৮), ইউনেস্ক পুরস্কার (১৯৬৫), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডি. লিট. উপাধিলাভ(১৯৬৯), একুশে পদক প্রাপ্তি (১৯৭৬) ও ১৯৭৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর ‘মহান স্বাধীনতা দিবস’ পুরস্কার লাভ করেন।

কবি জসীম উদ্‌দীন ১৩ মার্চ ১৯৭৬ তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg