শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন এডিসি

স্টাফ রিপোর্টার / ৪৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

0Shares

‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

আজ সোমবার ( ২১ ডিসেম্বর) রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম মহোদয়ের নির্দেশনায় গোয়ালন্দ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় “ক” শ্রেণির ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘরগুলোর অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করেন মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজবাড়ী।

এ সময় মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, গোয়ালন্দ; সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষকে সামনে রেখে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরগুলোর কার্যক্রম জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক নিয়মিত তদারকি ও পরিদর্শন করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg