শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

0Shares

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ আজ শনিবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় ও পৌর ছাত্রলীগসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ তার বক্তব্যে বলেন, সম্প্রতি কুষ্টিয়া শহরের চার রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলা মামুনুল হকের উস্কানিতেই হয়েছে। দ্রুত প্রশাসনের সহায়তায় দোষীদের গ্রেফতারের দাবি জানান।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের উপর হামলা করা হয়েছে।আমরা এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচার দাবি করছি। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং প্রায় আধা ঘন্টা ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে রাখেন। রাস্তা অবরোধের ফলে প্রায় ০৭ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবির ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

ফিরোজ আহম্মেদ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg