শিরোনাম
বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সার্কেল ফাউন্ডেশনের উদ্যোগে বালিয়াকান্দিতে মানবতার দেওয়াল

স্টাফ রিপোর্টার / ৭৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

0Shares

অব্যবহৃত বা নতুন পুরাতন কাপড় সুবিধাবঞ্চিতদের জন্য রাস্তার দেয়ালে ঝুলিয়ে রাখার সুযোগ করে দিতে এই উদ্যোগ নিয়েছে শিক্ষা সেবা সচেতনতার ব্রত নিয়ে পথ চলা সংগঠন সার্কেল ফাউন্ডেশন।
যেখানে সামর্থ্যবানেরা সাধ্য অনুযায়ী শীতবস্ত্র বা কাপর প্রদান করবে এবং সুবিধাবঞ্চিত মানুষ চাইলেই সেখান থেকে তাদের প্রয়োজনীয় কাপড়টা নিয়ে যেতে পারবে নির্দ্বিধায়।

আজ বুধবার (২ ডিসেম্বর) সার্কেল ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা মসজিদ প্রাঙ্গন পোষ্ট অফিস দেয়ালে মানবতার দেওয়াল সাদৃশ্য মানুষের জন্য মানুষের উপহার নামের বুথ স্থাপন করা হয়।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রিয় ফেসবুক পেজ রাজবাড়ী সার্কেল এর ইডিটর মাহমুদুল হাসান মুরাদ, সার্কেল সদস্য তন্ময়,ইরফান, তরিকুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ফাউন্ডেশনটির পরিচালক কাতার প্রবাসী সাংবাদিক তাইফুর রহমান তুষার মুঠোফোনে রাজবাড়ী টেলিগ্রাফ কে জানান, সার্কেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শামস্ সোহাগ ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি মানবতার সেবায়। আজ বালিয়াকান্দিতে মানবতার দেওয়াল তৈরি করা হয়েছে। এছাড়া কিছুদিন আগে পাংশা ও কালুখালী এবং মাছপাড়াতেও তৈরি করা হয়ছে। খুব শীঘ্রই রাজবাড়ী সদর, গোয়ালন্দ সহ জেলার বিভিন্ন স্থানে এই মানবতার দেওয়াল তৈরি করা হবে৷ তবে এই করোনা ভাইরাসের সতর্কতার জন্য সবাই যেন এই পোশাক গুলো ধুয়ে পরিধান করবেন। সার্কেল ফাউন্ডেশন ইতিপূর্বে নানাবিধ মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা সহ করোনা কালীনে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ , শিশুদের মাঝে খাবার, ঈদে খাদ্য সামগ্রী বিতরণ , শিক্ষার্থীদের উপহার, বৃষ্টিতে রিক্সা চালক ভ্যান চালকদের মাঝে রেইন কোর্ট বিতরন,বন্যার্ত দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। এবং আগামীতেও সকল মানবিক কর্মকান্ডে নিজেদের সবটুকু দিয়ে পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন।

মানুষের জন্য মানুষের উপহার নামের বুথ স্থাপনের আয়োজন করেছেন সার্কেল ফাউন্ডেশন এবং বাস্তবায়নে রাজবাড়ী সার্কেল এবং যার মিডিয়া পার্টনার হিসাবে রয়েছেন অনলাইন সংবাদমাধ্যম রাজবাড়ী টেলিগ্রাফ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg