বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনা আক্রান্ত হয়ে এপোলো হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
সোমবার সন্ধ্যায় তার স্বাস্থ্যের অবনতি হওয়ার ফলে ভেন্টিলেশন দিতে হচ্ছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
শায়রুল জানান, দুই নেতা ও তাদের পরিবার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন।
সূত্র, political newsbd