শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা টিটু গ্রেফতার

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা টিটু গ্রেফতার

Lutfor Rahman / ২২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা টিটু গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোয়ালন্দ রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। এর আগে গতকাল দুপুর দেড়টার টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া ওমর আলী মোল্লার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ শফিকুর রশিদ টিটু (৪৮) উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার ওমর আলী মোল্লার পাড়া এলাকার মৃত ওমর আলী মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। এ ছাড়াও আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণসহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছবি সংযুক্ত
তারিখ -২০/০২/২০২৫

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg