শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

গোয়ালন্দে বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে প্রবাসীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৩৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার” রাজবাড়ীর গোয়ালন্দে বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহরিয়ার আদনান নুর ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন বাহরাইনপ্রবাসী মো. ইউসুফ আলী শেখ। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ইউসুফ আলী শেখ অভিযোগ করে বলেন,আমি দীর্ঘদিন ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছি। দেশে না থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক মাদকের বিরুদ্ধে লিখে আসছি। এতে ক্ষিপ্ত হয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহরিয়ার আদনান নুর ইসলাম প্রথমে আমাকে চাঁদা দাবি করে। দুইবার ৫ হাজার টাকা দিলেও পরবর্তীতে আরও এক লাখ টাকা দাবি করলে আমি অস্বীকার করি। এর জের ধরে কিছুদিন আগে রেলগেট এলাকায় আমাকে চোর সাজিয়ে বেঁধে মারধর করা হয়। জোর করে বিদেশি অস্ত্র নিয়ে চুরি করতে গেছি বলে স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা চালায় তারা।

তিনি আরও জানান, খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনায় মামলা করা হলে অভিযুক্তরা জামিনে এসে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন।আগামী ২৯ আগস্ট আমার ফ্লাইট। কিন্তু এখন আতঙ্কে দিন কাটাচ্ছি।অভিযোগ করেন ইউসুফ আলী।

প্রবাসীর দাবি, এর আগেও একই ব্যক্তি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদারকে মারাত্মকভাবে জখম করেছেন। তাঁর আশঙ্কা, তাকেও একইভাবে ক্ষতি করা হতে পারে।

অভিযোগ অস্বীকার করে শাহরিয়ার আদনান নুর ইসলাম বলেন,এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার। রাজনৈতিকভাবে হেয় করার জন্যই আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম  জানান, গত ১৮ আগস্ট প্রবাসীকে হেনস্তার ঘটনায় ৯৯৯ ফোনে খবর পেয়ে পুলিশ গিয়ে ইউসুফ আলীকে উদ্ধার করে। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয় এবং ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শাহরিয়ার আদনান নুর ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁর নামে ছয়টি মাদক মামলা এবং ছাত্রদল নেতা সবুজ সরদারকে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg