শিরোনাম
বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজির বাগাড় মাছ

স্টাফ রিপোর্টার / ১১১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি।

২০ নভেম্বর ২০২০ ইং শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে স্থানীয় আক্কাস, বাবু, ওয়াছেল বেপারী সহ কয়েকজন জেলে। এ সময় তাদের জালে বিশাল আকৃতির এই বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য ফেরি ঘাটে আনা হলে, ৯০০ টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেই।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা আরো বলেন, লাভের আশায় মাছটি ক্রয় করেছি, সামান্য লাভ পেলে মাছটি বিক্রি করে দিব।
জেলে আক্কাস বেপারী বলেন, আমার জালে বড় ধরনের মাছ পড়েছে, কিন্তু ২৫ কেজি ওজনের এতো বড় মাছ এই প্রথম। এতো বড় মাছটি পাওয়ায় আমি খুব খুশি হয়েছি।

স্থানীয় দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ীরা আরো জানান, এ নদীতে মাঝে মধ্যেই এখন এ ধরনের বড় বড় মাছ গুলো ধরা পড়ে ।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg