শিরোনাম
বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সাবেক কাউন্সিলর মোঃ আক্তার হোসেনের একমাত্র ছেলে মেহেদী হাসান রনি আর নেই

স্টাফ রিপোর্টার / ৬০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আক্তার হোসেনের একমাত্র ছেলে মেহেদী হাসান রনি আর নেই। আজ বুধবার দুপুর ১২ টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যাই , রনির হার্টে ৩ টি ব্লক ধরা পরে। তাকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত মঙ্গলবার সকাল ১০টার দিকে তার ওপেনহার্ট সার্জারী করা হয়। আজ বুধবার সকাল ১১ টা থেকে হৃৎস্পন্দন কমতে থাকে এবং দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়।

তিনি বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের প্রান্তিক সহকারী হিসেবে কর্মরত থাকার পর নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৮ বছর বয়সী এক মেয়ে ও ৫ বছর বয়সী এক ছেলে সন্তান এবং মা,বাবা সহ অসংখ্য আত্নীয় -স্বজন রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজ বাড়ী সংলগ্ন জেলা শহরের কলেজপাড়া জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং মরাদেহ শহরের ২৮ কলোনী গোরস্থানে দাফন করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg