শিরোনাম
বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে

স্টাফ রিপোর্টার / ৫৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

0Shares

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে অভিনেতা আজিজুল হাকিমকে।

চলতি সপ্তাহের শুরুতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন অভিনেতা আজিজুল হাকিম। প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো বোধ করলেও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন তিনি। তারপরই পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়েন জিনাত হাকিম।

আজিজুল হাকিমের পরিবারের সবাই করোনায় আক্রান্ত। স্ত্রী জিনাত হাকিম এবং ছেলে রেদওয়ান হাকিম করোনায় আক্রান্ত হলেও তাঁরা এখন কিছুটা সুস্থ। শ্বশুরবাড়িতে থাকা তাঁদের মেয়ে নাযার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। 

তবে, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আজিজুল হাকিমকে ভর্তি করা হয়। এর কয়েক ঘণ্টা পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg