শিরোনাম
গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার

করোনা যেন বাংলাদেশের মানুষের কাছে অসহায়

স্টাফ রিপোর্টার / ৫৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// ছবিতে দেখে মনে হচ্ছে করোনা বাংলাদেশের মানুষের কাছে খুবই অসহায়।

আজ ৯ নভেম্বর ২০২০ (সোমবার) বেলা ১১টার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলাধীন দৌলতদিয়া লঞ্চ ঘাটে সরেজমিনে সমীক্ষায় সেটাই যেন মনে হচ্ছিল, পাটুরিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে আসা একটি লঞ্চ (ইয়া-আল্লাহু) দৌলতদিয়া লঞ্চ ঘাটে এসে পৌঁছালে দেখা যায় এক/দুইজন ছাড়া সবাই ই যেন মাস্ক বিহীন, এসময় মাস্ক বিহীন শফিকুল ইসলাম নামে একজন যাত্রীর সাথে কথা হলে তিনি জানান, মাস্ক আমিও ব্যবহার করি, আজ বাসা থেকে তাড়াহুরো করে বেরিয়ে পরার কারনে মাস্ক আনতে ভুলে গেছি। তবে বাহিরে থেকে মাস্ক কিনে পড়ার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতা ও আশেপাশের সবাইকে মাস্ক বিহীন দেখে তেমন গুরুত্ব দেওয়া হয় নাই। তিনি আরো জানান মাস্ক না পড়লে আইনে সাজা থাকলেও তার কার্যকারিতা না থাকার কারনে সবারই গুরুত্ব কমে গেছে মাস্ক না পড়ার জন্য। তবে মাননীয় প্রধানমন্ত্রী বারবার সবাইকে মাস্ক পড়ার জন্য অনুরোধ জানালেও যেন এর কোন তোয়াক্কা করছেন না দেশের মানুষ।

এবিষয়ে জানতে চাইলে বিআইডাব্লিউটিএ′র ঘাট ইন্সপেক্টর মোঃ আক্তারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন মাস্ক ছারা আমরা কোন যাত্রীর নিকট লঞ্চ পারাপারের টিকেট বিক্রি করা থেকে বিরত থাকছি। তিনি আরও বলেন আমরা মাস্ক এর উপর দৌলতদিয়া ঘাটে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছি, আগামীতেও এটা অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg