শিরোনাম
গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার

বেশি দামে আলু বিক্রি করায় রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৪৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

0Shares

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি নেওয়াতে রাজবাড়ী জেলা শহরের বড় বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় কাঁচা বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক ও সদর থানা পুলিশের এসআই মাহবুবুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম রাজবাড়ী টেলিগ্রাফকে জানান, সরকারের দেওয়া নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি নেয়ার দায়ে সাব্বির ট্রেডার্সকে পাঁচ হাজার, মেসার্স মোক্তার ট্রেডার্সকে পাঁচ হাজার ও মেসার্স পবিত্র টেডার্সকে পাঁচ হাজারসহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আলুর পাইকারি মূল্য প্রতিকেজি ৩০ টাকা ও খুচরা মূল্য ৩৫ টাকা বিক্রির জন্য প্রচার করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg