শিরোনাম
গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার

গোয়ালন্দ পৌর আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৫৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

0Shares

রবিবার (৮ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়।

গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল সাংবাদিক সম্মেলনে বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করে আসছি। জাতীয় নির্বাচন ও উপজেলা পর্যায়ের সকল নির্বাচন এবং আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বুকে লালন করে মানবতার মা বিশ্বনেত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শের একজন সৈনিক। বারবার আমাকে মিথ্যা মামলা দিয়ে স্বার্থন্বেষী একটি মহল হয়রানি করছে। তাই আজ গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সবা হতে আপনাদেরকে অনুরোধ করছি। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে আমাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করা হয়েছে গত ১ নভেম্বর ২০২০ ইংরেজি তারিখে আমার বিরুদ্ধে শফিকুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মিথ্যা মামলা রুজু করেন। এজাহারে উল্লেখ করেছেন আমি তাকে অস্ত্র ঠেকিয়ে তার পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি শফিকুল ইসলামকে ব্যক্তিগতভাবে চিনি না কোনদিন তার সাথে দেখা ও মোবাইলেও যোগাযোগ হয়নি। আমার বাড়ী হতে তার বাড়ি ৫০ কিলোমিটার দূরে শুনেছি। রাজবাড়ী সদর বানিয়াবহ ইউনিয়নে তাহার বাড়ি, তাহলে অস্ত্র ঠেকিয়ে তার পকেট হতে ১০হাজার টাকা নিয়েছি? এটা ভিত্তিহীন, মিথ্যা, জনসম্মুখে হাস্যকর উদ্দেশ্যপ্রণোদিত। মামলার এজাহারে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেসময় আমি ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজনের অভ্যর্থনার জন্য ৪ নং ফেরি ঘাটে অবস্থান করছিলাম। বিধায় মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন তাই বাদী শফিকুল ইসলাম বুঝতে পেরে রাজবাড়ী বিজ্ঞ আদালত ৩নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সামনে হাজির হয়ে সুস্থ শরীরে সজ্ঞানে মামলাটি মীমাংসার মাধ্যমে প্রত্যাহার করে নেন।

গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে এই মিথ্যা মামলা করার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাংবাদিকদের কাছে বিনীত আবেদন ঘটনাটির সত্যতা তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল সহ পৌর আওয়ামীলীগ ও পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg