শিরোনাম
গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

0Shares

আজ শুক্রবার (৬ নভেম্বর) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে মাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ রাজীব, রাজবাড়ী পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহাগ আহম্মেদ, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসানউল্লাহ মিয়া, সাধারন সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারন সম্পাদক রুহুল আমীন।

অনুষ্ঠানে বক্তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ এখন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে। আগামীতেও থাকবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখবে। বর্তমান রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান মিয়ার নেতৃত্বে রামকান্তপুর ইউনিয়ন অনেক শক্তিশালী ও সুসংগঠিত। সম্মেলনের ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg