গত ২৪ ঘন্টায় রাজবাড়ী ডিবির অভিযান সফল। রাজবাড়ীর বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট সহ ৫ জনকে আটক করা হয়।
পুলিশ পরিদর্শক (নিঃ)/মোঃ ওমর শরীফ অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত ৫ নভেম্বর বিকাল ০৫:০৫ মিনিটের সময় রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী টু কুষ্টিয়া মহাসড়কে বাগমারা বাসস্ট্যান্ডের উপর হতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দোস্ত গ্রামের মোঃ মাসুদ মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া(২৪)কে ৬০(ষাট) বোতল মাদক জাতীয় ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। যার মূল্য অনুমান ৬০,০০০ (ষাট হাজার) টাকা।
অপর অভিযানে এসআই (নিঃ) মোঃ বদিয়ার রহমান রজবাড়ী জেলার সদর থানাধীন আহলাদীপুর দাখিল মাদ্রাসার সামনে থেকে বড় ভবানীপুর ওহাব শিকদারের ছেলে মোঃ গফুর শিকদার(৪৩) কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, উদয়পুর মোঃ হেলাল মিয়ার ছেলে মোঃ উজ্জল মিয়া(৩০), কাছ থেকে ৩৫(পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ফরিদপুর জেলার কোতয়ালী থানা ফতেপুর গ্রামের
মোঃ তমিজ উদ্দিন শেখের ছেলে মোঃ লিটন শেখ(৩০) এর কাছ থেকে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়৷ তিন জনের কাছ থেকে সর্ব মোট ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ২৫৫০০/- (পঁচিশ হাজার পাঁচশত) টাকা।

ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল
এসআই মোঃ নাজমুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স সহ রাজবাড়ী সদর থানাদীন ধুলদী লক্ষীপুর হইতে বাজিতপুরের মৃথ আজাহার মৃধার ছেলে মোঃ মোক্তার মৃধা(৫০) কাছ থেকে ৯৬(ছিয়ানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । যার মূল্য ২৮,৮০০/- টাকা।