শিরোনাম
গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় ফের গ্রেপ্তার কাজী কেরামত আলী রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড, জাল ও মাছ জব্দ খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড

পাংশাতে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

0Shares

আজ বুধবার (৪ নভেম্বর) রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’এই স্লোগানকে সামনে রেখে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি আওতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুপুর ১২ টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উপজেলা নারী অঙ্গণ সংস্থার শোভানেত্রী সান্তনা বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রোমানা আশরাফি। কোরআন তেলাওয়াত করেন আসরিনা খাতুন ও গীতা পাঠ করেন ইতি অধিকারী।

এসময় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় পাংশা পৌরসভার উপকার ভোগীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

স্বাস্থ্যসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রোমানা আশরাফি ও ডা: নিপা নন্দী।

আলামীন হোসেন শাকির
পাংশা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg