শিরোনাম
রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের

ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার / ৫৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

0Shares

ফ্রান্সে, বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমী মাদরাসা উলামা পরিষদ গোয়ালন্দ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আছর নামাজ শেষে কওমী মাদরাসা উলামা পরিষদের উদ্যোগে গোয়ালন্দ বাজার বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভকারীরা অবস্থান করে সমাবেশ করেন।এতে বাজার সহ উপজেলার শত শত মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন , মুফতি আব্দুল লতিফ, মুফতি আব্দুল শামচুল হুদা, মুফতি জালাল উদ্দিন প্রামানিক,আব্দুল আজিজ, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, আমিনুল ইসলাম কাসেমী, খলিলুর রহমান সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করতে হবে। এছাড়া সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি আরো বলেন আজ আমাদের রক্তে আগুন লেগেছ তাই গোয়ালন্দ তথা দেশের মানুষ জেগে উঠেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কুটক্তি করলে তা মুসলমানরা কখনো মেনে নিবে না।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg