শিরোনাম
রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড, জাল ও মাছ জব্দ খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিষ প্রয়োগে কয়েক লক্ষাধিক টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার / ৫৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ীতে রাতের আধারে বিষ প্রয়োগে একটি মাছের ঘেরের মাছ মেরে ফেলে কয়েক লক্ষ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া এলাকায়। স্থানীয়দের দাবি স্থানীয় একটি কুচক্রীর দল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটায়।

জানাগেছে, পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া এলাকার আব্দুল মজিদ মন্ডল,কালাম মন্ডল,আবু তালেব মন্ডল,বক্কার মন্ডল স্বর্ণগড়া বিলে একটি পুকুর ও আশ পাশের জমি লিজ নিয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিল। শুক্রবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখাযায় , অসংখ্য মাছ পুকুরের পানিতে মরে ভেসে উঠছে পুকুর পাড়ে প্রায় ১০ মন বিভিন্ন প্রজাতির মরা মাছ দেখতে ভীর করেছে স্থানীয়রা।
এ সময় ক্ষতির শিকার আব্দুল মজিদ মন্ডল বলেন, “আমরা দির্ঘদিন ধরে অনেক কষ্টে এই মাছ চাষ করে আসছিলাম আমাদের প্রতিপক্ষরা এই মাছ নিধন করার জন্য বিভিন্ন সময় পায়তারা করে আসছিলো।” তিনি আরো বলেন,”রাতের আধারে ওই দলের দুর্বৃত্তরা আমাদের পুকুরে বিষ দিয়ে প্রায় ৫-৬ লক্ষ টাকার মাছ নিধন করে আমাদের পথে বসিয়ে দিয়েছে। এ ব্যাপারে আমি থানায় মামলা করব।”
এ ঘটনার সঠিক বিচার দাবী করেছেন মজিদ ও তার সাথী মাৎস্য চাষীরা।
পাংশা মডেল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক ( এসআই ) কামাল হোসেন বলেন, “এ ঘটনার পর পাংশা মডেল থানার ওসি তদন্তসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহনের প্রস্তুুতি চলমান আছে।”

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg