শিরোনাম
রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড, জাল ও মাছ জব্দ খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মোংলায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

0Shares

“নিরাপদ নারী নিরাপদ দেশ,সুখী সমৃদ্ধ বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ধর্ষনের শাস্তি মৃত্যুূদন্ড,শ্লোগানে মোংলায় নারী ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৭অক্টোবর)সকাল ১০টায় মোংলার ঐতিহ্যবাহী সরকারী টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান,মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির,সরকারি টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আলহাজ্ব আবূ সাঈদ খাঁন,সাংবাদিক জসিম উদ্দিন,সাংবাদিক আবু হোসেন সুমন।

এসময় বক্তারা বলেন,দেশে ধর্ষনের মত ঘৃণিত অপরাধ বৃদ্ধি পেয়েছে সেই সাথে এই বিষয়ে মিথ্যাচার বৃদ্ধি পেয়েছে।চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধর্ষণের শাস্তি মৃত্যু দন্ডের প্রনয়ন করেছে সরকার।

এসময় অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন,বিট পুলিশং এর মূল লক্ষ হচ্ছে ছোট ছোট ঘটনাগুলো যেন বড় অওরাধে রূপ না নেয় এবং পুলিশের সেবা পেতে জনসাধারণের যাতে ভোগান্তি না হয়।

থানায় যে সব ধর্ষন ও অপহরণের মামলা হয় এর সবই কিন্তু প্রকৃত ঘটনার আলোকে নয়।অনেক সময় দেখা যায়,মেয়ে বা মহিলা পরিস্থিতি স্বীকার হয়ে বা নিজের স্বামীর সংসার টিকিয়ে রাখতে এবং পরকিয়া প্রেম গোপন রাখতে নিজে নির্দোষ প্রমাণ করতে থানায় এসে ধর্ষনের মামলা দায়ের করে।আবার অপ্রাপ্ত ও প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা প্রেম করে পালিয়ে বিয়ে করলে বা বিয়ে করার চেস্টা করলে অভিভাবকরা এসে অপহরণের মামলা দায়ের করে।
তবে প্রকৃত ধর্ষনের জন্য যেমন বিকৃত মানুষিকতা দায়ী তেমন অরুচিশীল পোশাকাদি ও উশৃঙ্খল চলাফেরা অনেকাংশ দায়ী।তবে সার্বিক ভাবে দেশে ধর্ষনের অপরাধ বৃদ্ধি পেয়েছে।আমাদের সকলের সচেতনতাই এসব অপরাধ রুখতে সক্ষম হবে।

সমাবেশে আগতরাও ধর্ষণ ও নারী নিযার্তন রোধে করণীয় নানা মতামত তুলে ধরেন। সমাবেশে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এরপর পযার্য়ক্রমে দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়সহ ১০টি ভেন্যুতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

আলী আজীম,
মোংলাঃ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg