শিরোনাম
গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

প্রায় সাত মাস পর চালু হলো লোকাল শাটল ট্রেন

স্টাফ রিপোর্টার / ৭৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

0Shares

করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা লোকাল শাটল ট্রেন দীর্ঘ ছয় মাস ২০ দিন পর গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহ রুটে চলাচল শুরু করেছে।

সোমবার ভোর পৌনে ছয়টায় ট্রেন কি রাজবাড়ী রেলস্টেশন থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর গোয়ালন্দঘাট থেকে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে যায়। দিনে ট্রেন টি দুইবার করে রাজবাড়ী থেকে পোড়াদহ যাতায়াত করে। দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় প্রথমদিনে যাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

করোনা সংক্রমনের শুরুতে চলতি বছরের ২৩ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট টু পোড়াদহ চলাচল কারী লোকাল শাটল ট্রেন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ ছয় মাস ২০ দিন পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লোকাল শাটল ট্রেন চলাচল শুরু করে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তনময় দত্ত বলেন ২৩ মার্চ এরপর শাটল ট্রেন টি রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহ রুটে আর চলাচল করে নাই। দীর্ঘ সাড়ে ছয় মাসের বেশি সময় পর সোমবার ১১ অক্টোবর থেকে এ রুটে আবার শাটল ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে এ রুটে চলাচল কারী যাত্রীরা আবার লোকাল হবে প্রতিটি স্টেশনে ওঠানামা করতে পারবে। চলাচলের প্রথম দিনেই যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg