শিরোনাম
গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

গোয়ালন্দে ধর্ষকদের বিরুদ্ধে মকবুলের দোকান সংলগ্নে মানববন্ধন কর্মসূচি

স্টাফ রিপোর্টার / ৯৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম // নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতন নিপীড়নের প্রতিবাদে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মকবুলের দোকান এলাকায় যুব সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। “যুব সমাজের” ব্যানারে শুক্রবার জুম্মার নামাজ শেষে বেলা ২ টার সময় ঢাকা,খুলনা মহাসড়কে মকবুলের দোকান বাস ষ্টান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থী আব্দুর রহমানের সভাপতিত্বে শুক্রবার (৯ অক্টোবর) বেলা ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে দলমত নির্বিশেষে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন শেষে বিক্ষোভ করে। মকবুলের দোকান যুব সমাজের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, শিক্ষার্থী আব্দুর রহমান,মোতালেব প্রামানিক, সালাউদ্দিন,আনিছ সহ আরও অনেকে। এসময় এলাকার শতাধিক শিক্ষার্থীদের সাথে স্থানীয় অনেকেই অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীরা বলেন, প্রতিটা ধর্ষন কারীকে ফাঁসির আওতায় আনার জন্য সরকার কে অনুরোধ করছি, সেই সাথে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। সারা দেশের হত্যা, নিপীড়ন, ধর্ষন ও ধর্ষকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকল কে ফাঁসির দাবি জানান তারা।

শিশুদের হাতে বিভিন্ন রকমের প্লেকার্ড: শোভা পায় মানুষের বাংলায় ধর্ষকের ঠাঁই নেই, সভ্যদের বাংলায় ধর্ষকের ঠাঁই নেই, ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড চাই।

ঢাকা,খুলনা মহাসড়কের পাশে মকবুলের দোকান বাস ষ্টান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ও সাধারন জনগন অবিলম্বে সারাদেশে এ ধরনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। শিক্ষার্থীরা তাদের দাবীর সাথে সংহতি প্রকাশ করে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg