শিরোনাম
গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

পাংশায় মা ইলিশ ধরা বন্ধে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

0Shares

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে মা ইলিশ রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি নুজহাত তাসমীন আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাহবুব হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার, সাংবাদিক এস এম রাসেল কবির, মুক্তার হোসেন, মাসুদ রানা সিসির প্রমুখ।

এই আলোচনা সভায় আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ শিকার, আহরণ, পরিবহণ, বাজারজাত নিষিদ্ধ ঘোষণা করেছেন সরকার। নিষিদ্ধ সময়ে পাংশার নদী পথে কোন প্রকার ইলিশ শিকার করতে দেয়া হবে না বলে ঘোষণা দেয়া হয় ট্যাস্ক ফোর্স কমিটির সভায়।

পাংশা প্রতিনিধি
আলামীন হোসেন শাকির

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg