শিরোনাম
রাজবাড়ীতে সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬ গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩ রাজবাড়ীতে গাঁজা বিক্রির সময় ডিবির হাতে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড কালুখালীতে হোটেলে বসে সাপের কামড়ে স্কুলছাত্র আহত, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা দেড় মাস পর ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু দৌলতদিয়া যৌনপল্লীতে তরুণীকে নির্যাতন ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে দুইজনের যাবজ্জীবন গোয়ালন্দে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার / ৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন আসামি এবং সামারি ট্রায়ালের তিনজন আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজবাড়ী সদর থানার পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার ভাটিসুলতানপুর গ্রামের মো. সামাদ মৃধার ছেলে মো. রাসেল মৃধা (২৯), মহিষবাথান গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. হুমায়ন ফরিদ এবং আলাদিপুর গ্রামের মো. সাগর শেখের স্ত্রী মোছা. সুমি বেগম।

এ ছাড়া অন্য আসামিরা হলেন,রাজারবাড়ী লক্ষীকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহান সরদার (২৩), লক্ষীকোল ইমামবাড়ী গ্রামের উজ্জল মণ্ডলের ছেলে সৌরভ মণ্ডল (১৮) এবং একই গ্রামের বাবলু শেখের ছেলে রিয়াজ শেখ (১৮)।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg