শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহযোগিতা

স্টাফ রিপোর্টার / ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: যে বয়সে হাসি-খেলা আর দুরন্তপনায় মেতে থাকার কথা, সেই বয়সেই জটিল কিডনি রোগে আক্রান্ত হয়েছে রাজবাড়ীর চার বছরের শিশু অপর্ণা মালো।

মেয়ের চিকিৎসা করাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় বাবা গকুল মালো। সন্তানের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা গেছে, শিশু অপর্ণা মালো রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তার শারীরিক নানা সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার মিরপুর-১ এলাকার ল্যাবএইড ডায়াগনস্টিকসে প্রথম আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো হয়। এরপর ৫ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দ্বিতীয়বার আল্ট্রাসনোগ্রাম করা হয়। পরবর্তী সময়ে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটেও (নিকডু) পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

এসব পরীক্ষার পর অপর্ণার কিডনি-সংক্রান্ত জটিলতার বিষয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।

পরিবারের দাবি, অপর্ণার উন্নত চিকিৎসার জন্য ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (সিএমসি) নেওয়া প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

মেয়ের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে সহযোগিতা চাইছেন বাবা গকুল মালো। তার আশা, সমাজের হৃদয়বান মানুষ ও বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরে আসবে তার ছোট্ট মেয়ে।

পরিবারের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনসহ দেশ-বিদেশের সহৃদয় মানুষের কাছে অপর্ণার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

রোগীর পরিচয়:
নাম: অপর্ণা মালো
বয়স: ৪ বছর
বাবার নাম: গকুল মালো
ঠিকানা: রাজবাড়ী সদর, রাজবাড়ী
আর্থিক সহযোগিতা ও যোগাযোগ:
বিকাশ: ০১৭৪৩৩১৭১২২
নগদ: ০১৮৭০৪৩১১৮৭
একটি শিশুর মুখের হাসি ফিরিয়ে দিতে আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। আপনাদের সহযোগিতায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখুক ছোট্ট অপর্ণা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg